spot_img
Wednesday, May 6, 2026
Homeআরোবিনোদনচিত্র নায়িকা নুসরাত ফারিয়ার গ্রেপ্তার নিয়েএনসিপি নেতার প্রশ্ন

চিত্র নায়িকা নুসরাত ফারিয়ার গ্রেপ্তার নিয়েএনসিপি নেতার প্রশ্ন

বিনোদন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সংগঠক এবং শৃঙ্খলা কমিটির সাবেক সদস্য আরমান হোসাইন অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তার এবং মামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

রোববার (১৮ মে) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ প্রশ্ন তুলেন।

এনসিপির নেতা আরমান হোসাইন লেখেন, নায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করার আদৌ কোনো যৌক্তিকতা আছে? সে কীভাবে হত্যাচেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট থাকে! বিটিভির জন্য তারকাদের মায়াকান্নার সমাবেশেও নুসরাত ফারিয়া ছিলেন না। এরকম অযৌক্তিক মামলার ভিত্তিতে নুসরাতকে গ্রেপ্তার করা পুরো বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবে।
উল্লেখ্য, রোববার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে ভাটারা থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। থানা থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments