spot_img
Wednesday, May 6, 2026
Homeঅর্থনীতিঈদে সিএনজি ফিলিং স্টেশন খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা

ঈদে সিএনজি ফিলিং স্টেশন খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা

ডেস্ক রিপোর্ট : ঈদুল আজহা উপলক্ষে সারা দেশের সিএনজি ফিলিং স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

বুধবার (০৪ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিএনজি ফিলিং স্টেশনগুলো ঈদের দিনসহ এর আগের ৭ দিন এবং পরের ৫ দিন সার্বক্ষণিক খোলা থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ প্রেক্ষিতে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের এক অফিস আদেশের মাধ্যমে ঈদের আগে ও পরে মোট ১৩ দিন ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments