আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান কার্যালয় গোয়েন্দা কার্যালয় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত হয়েছে।
মঙ্গলবার তেহরানভিত্তিক রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা তাসনিম এ খবর জানিয়েছে। কয়েকটি ছবি প্রকাশ করে তাসনিম দাবি করেছে, ইরানি হামলায় ওই ভবনে আগুন ধরে যায়।
সম্প্রতি ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালিয়ে যে যুদ্ধের সূচনা করেছিলো ইসরায়েল তার খেসারত এখন কড়া গণ্ডায় দিতে হচ্ছে।
তাসনিমের খবরে বলা হয়েছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই হামলা চালিয়েছে। বলা হয়েছে, অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা থাকার পরও আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের যোদ্ধারা লক্ষ্যভেদকারী অভিযানে ড্রোন এবং ক্ষেপনাস্ত্র গোয়েন্দা কেন্দ্রে আঘাত করে।
আইআরজিসি জানায়, তারা বাহির-এলভে নামক উন্নতমানের ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যা একাধিক বাধা অতিক্রম করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে। পাশাপাশি, আইআরজিসি বিশেষ ধরনের ড্রোনও ব্যবহার করেছে, যেগুলো ক্ষেপণাস্ত্রের পথচলা ও লক্ষ্য সনাক্তকরণে সহায়তা করেছে।
আইআরজিসি উচ্চমানের উচ্চগতি সম্পন্ন এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত আক্রমণে ইসরায়েলের তিন স্তরের বিশ্ববিখ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা “আইরন ডোম”, “ডেভিডস স্লিং” এবং “এরো সিস্টেম” কে অকার্যকরা করে ফেলে। ক্ষেপনাস্ত্র গুলো গিয়ে আঘাত হানে মোাসাদের কার্যলয়ে।
আন্তর্জাতিক গণমাধ্যমের দেওয়া তথ্যমতে, গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাতের ঘুম এখন হারাম করে দিলো ইরান।



