spot_img
Tuesday, May 5, 2026
Homeখেলাধুলাঅনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ উদ্বোধন

অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ উদ্বোধন

স্পোর্টস ডেস্ক: জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক ও বালিকা (অনূর্ধ্ব -১৭) এর জাতীয় আসরের উদ্বোধন করা হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব-উল-আলম সোমবার (১৬ জুন) সকালে মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।

ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের ৮ টি বিভাগের প্রতিভাবান অনূর্ধ্ব-১৭ বালক ও বালিকাদের নিয়ে জাতীয় এই আসর শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে বালকদের বিভাগে বরিশাল বিভাগকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে খুলনা বিভাগ বালক দল। ম্যাচের দ্বিতীয় মিনিটে জয়সূচক গোলটি করেন খুলনা বিভাগের আল কাফি।

২০২৪ সালের জুন মাসে উপজেলার খেলা দিয়ে শুরু হয়েছিলো এই টুর্নামেন্ট। অংশ নিয়েছিলো দেশের প্রায় ১,১০,২৬৪ জন খেলোয়াড়। এরপর প্রতিভাবান খেলোয়াড় নিয়ে জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় শেষ হয়োছিলো এই বছরের ফেব্রুয়ারি মাসে। টুর্নামেন্টের ফাইনাল খোলা আগামী ১৯ জুন জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে হবে।

জাতীয় এই আসর থেকে প্রতিভাবান ৪০ জন বালক ও ৪০ জন বালিকা বাছাই করা হবে। এই ফুটবলাররাই পরবর্তী সময়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জায়গা করে নিবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments