spot_img
Wednesday, May 6, 2026
Homeখেলাধুলাগল টেস্টে দ্বিতীয় দিন: ৪৮৪ রানে দিন শেষ বাংলাদেশের

গল টেস্টে দ্বিতীয় দিন: ৪৮৪ রানে দিন শেষ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় দিনের খেলা শেষে ৯ উইকেটে ৪৮৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দিনশেষে অপরাজিত রয়েছেন হাসান মাহমুদ ও নাহিদ রানা। দুজন শূন্য রানে অপরাজিত রয়েছেন।

মুশফিকুর রহিম ও লিটন দাস মিলে আলো ছড়িয়েছেন গল টেস্টে দ্বিতীয় দিন। কিন্তু সুযোগ থাকা সত্ত্বেও ডাবল সেঞ্চুরি মিস করেন মুশফিক। শতক হাতছাড়া হয় লিটনের। এই দুজন ফেরার পর শেষ ২৬ রান তুলতে পাঁচ উইকেট হারায় সফরকারীরা।
দ্বিতীয় দিনের খেলা শেষে ৯ উইকেটে ৪৮৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দিনশেষে অপরাজিত রয়েছেন হাসান মাহমুদ ও নাহিদ রানা। দুজনই শূন্য রানে অপরাজিত রয়েছেন।

দ্বিতীয় দিনের খেলায় স্বস্তিতে প্রথম সেশন শেষ করে বাংলাদেশ। এই সেশনে ২৭ ওভার ব্যাট করে ১ উইকেট হারিয়ে সফরকারীরা স্কোরবোর্ডে জমা করে ৯১ রান।

একমাত্র উইকেট নাজমুল হোসেন শান্তর। দ্বিশতকের আশা জাগালেও ১৪৮ রানে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। পেসার আশিথা ফার্নান্দোর দ্বিতীয় শিকার হয়েছেন তিনি। দ্বিতীয় দিনের সপ্তম ওভারের প্রথম বলে বিদায়ী টেস্ট খেলতে নামা অ্যাঞ্জেলো ম্যাথুসকে ক্যাচ দিয়ে বসেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

চতুর্থ উইকেটে মুশফিকুর রহিমের সঙ্গে শান্তর ২৬৪ রানের জুটি ভাঙে। এরপর বাংলাদেশকে আর বিপদে পড়তে হয়নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments