spot_img
Tuesday, May 5, 2026
Homeআইন-আদালত১৮ বিচারককে অবসরে পাঠাল সরকার

১৮ বিচারককে অবসরে পাঠাল সরকার

বাংলাগেজেট রিপোর্ট: জুডিশিয়াল সার্ভিসের ১৫ জন জেলা ও দায়রা জজসহ ১৮ জন বিচারককে অবসরে পাঠিয়েছে সরকার। বলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে এ-বিষয়ক প্রজ্ঞাপনে বলা হয়েছে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে ।

জুডিশিয়াল সার্ভিসের ১৫ জন জেলা ও দায়রা জজসহ ১৮ জন বিচারককে অবসরে পাঠিয়েছে সরকার। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে গতকাল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে এ-বিষয়ক প্রজ্ঞাপনে বলা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।

মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপসচিব মো. আজিজুল হকের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত সদস্যদের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জনস্বার্থে তাদের সরকারি চাকরি আইন, ২০১৮–এর ৪৫ ধারার বিধানমতে চাকরি থেকে অবসর প্রদান করা হলো।’

বিচারকরা হলেন—ঢাকায় আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা (জেলা ও দায়রা জজ) বিকাশ কুমার সাহা, রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শেখ মফিজুর রহমান, কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক (জেলা ও দায়রা জজ) মো. মাহবুবার রহমান সরকার, কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শেখ গোলাম মাহবুব, গাইবান্ধার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক (জেলা ও দায়রা জজ) মো. মজিবুর রহমান, ভোলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. এহসানুল হক, খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. জুয়েল রানা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments