spot_img
Tuesday, May 5, 2026
Homeজাতীয়রাজনীতিএনসিপির ঈদগাঁও চকরিয়া মঞ্চ ভাংচুর : সমাবেশ স্থগিত

এনসিপির ঈদগাঁও চকরিয়া মঞ্চ ভাংচুর : সমাবেশ স্থগিত

ডেস্ক রিপোর্ট : বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদকে নিয়ে এনসিপি নেতার বক্তব্যে ক্ষোভ জানিয়ে কক্সবাজারের ঈদগাঁও চকরিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ মঞ্চ ভাংচুর করেছে বিএনপির নেতাকর্মীরা।

শনিবার দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘প্রিয় কক্সবাজারবাসী আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জের বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল। এখন শুনছি, কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে। ঘের দখল করছে, মানুষের জায়গা-জমি দখল করছে। চাঁদাবাজি দখল করছে। আবার সে নাকি সংস্কার বোঝে না। আমি নাম না বললাম। কক্সবাজারের জনতা এ ধরনের সংস্কারবিরোধী, যে পিআর বুঝে না, রাজপথে তাদেরকে ঠেকিয়ে দেবে ইনশাআল্লাহ।’
পরে চকরিয়া, পেকুয়াসহ কক্সবাজারের বিভিন্ন উপজেলার বিএনপির নেতাকর্মীরা সড়কে বিক্ষোভ করছে। ভাংচুরের খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। উদ্ভূত পরিস্থিতিতে চকরিয়া ও ঈদগাঁও উপজেলার কর্মসূচি স্থগিত করেছে এনসিপি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments