spot_img
Monday, May 4, 2026
Homeঅর্থনীতিসপ্তাহের ব্যবধানে স্বর্ণের দাম আবার কমলো

সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দাম আবার কমলো

বাংলাগেজেট রিপোর্ট : মাত্র এক সপ্তাহের ব্যবধানে আরেকদফা কমলো স্বর্ণের দাম । বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানায়, স্থানীয় বাজারে পাকা স্বর্ণের দাম কমায় দাম কমানো হলো ।

ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৮৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে প্রতি ভরি স্বর্ণের নতুন দাম কমে ৮১ হাজার ২৯৮ টাকা দাঁড়িয়েছে।

মঙ্গলবার থেকে স্বর্ণের এ নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

গত ১৯ ও ১৫ সেপ্টেম্বর দুই দফা স্বর্ণের দাম কমানো হয়। এর আগে গত ১১ সেপ্টেম্বর সব থেকে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ২৮৩ টাকা বাড়ানো হয়েছিল। এতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়ায় ৮৪ হাজার ৫৬৪ টাকা।
রেকর্ড দাম নির্ধারণের ১৫ দিনের মাথায় দেশের বাজারে এক মাসে তৃতীয় দফায় স্বর্ণের দাম কমানোর ঘোষণা এলো। এবার ভালো মানের স্বর্ণের পাশাপাশি কমানো হয়েছে সব ধরণের স্বর্ণের দাম। মান অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম কমানো হয়েছে ৭০০ টাকা থেকে ১ হাজার ৮৬ টাকা পর্যন্ত। তবে রূপার দামে কোনো অপরিবর্তিত আসেনি।

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৮৬ টাকা কমিয়ে ৮১ হাজার ২৯৮ টাকা করা হয়েছে।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৯১ টাকা কমিয়ে ৭৭ হাজার ৬২৪ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৩৩ টাকা কমিয়ে ৬৬ হাজার ৪৮৫ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ৭০০ টাকা কমিয়ে ৫৫ হাজার ১৭১ টাকা করা হয়েছে।

স্বর্ণের দাম কমলেও রুপার আগের নির্ধারিত দাম বহাল রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments