ডেস্ক রিপোর্ট : সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (০৩ আগস্ট) সূচকের সাথে শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে। ডিএসইতে গত এক বছরের মধ্যে সর্বোচ্চ মোট ১ হাজার ১৩৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
গত বৃহস্পতিবার ৩১ জুলাই ১ হাজার ৬৩ কোটি ৩৯ লাখ টাকার লেনদেন হয়েছিল। সে দিনের তুলনায় ৭৪ কোটি টাকা লেনদেন বেড়েছে। লেনদেন বৃদ্ধির নেতৃত্ব দিয়েছে সেরা কোম্পানির শেয়ার। ডিএসইর লেনদেন তালিকায় শীর্ষ ১০ কোম্পানিই ছিল ‘এ’ ক্যাটাগরির।
শীর্ষ তালিকার ১০ট কোম্পানি হলো- উত্তরা ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি), সিটি ব্যাংক, স্কয়ার ফার্মা, মালেক স্পিনিং, যমুনা ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এমজেএল বিডি, বেক্সিমকো ফার্মা এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস। আজ এই ১০ কোম্পানির মোট ২৭৩ কোটি ৭৬ লাখ ৩৩ হাজার টাকা, যা মোট লেনদেনের ২৪.০৬ শতাংশ।



