spot_img
Tuesday, May 5, 2026
Homeঅর্থনীতিভারতের ওপর যুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ শুল্ক আরোপ

ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ শুল্ক আরোপ

ডেস্ক রিপোর্ট : ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (বাংলাদেশ সময় অনুসারে) এই শুল্কহার ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আগামী ১ অগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে। ভারতের উপর এই শুল্ক চাপানো বিষয় নিজের সমাজমাধ্যম পোস্টে সে ব্যাখ্যা দিয়েছেন ট্রাম্প।

বুধবার বিকেলে সমাজমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ভারতের উপর শুল্ক চাপানোর কথা ঘোষণা করেন ট্রাম্প। ভারতকে ‘বন্ধুরাষ্ট্র’ হিসাবে ব্যাখ্যা করেছেন। তবে রাশিয়া এবং চীনের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে অসন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি ট্রাম্পের দাবি, মার্কিন পণ্যের উপর ভারতীয় বাজারে চড়া হারে শুল্ক নেওয়া হয়। সেই কারণে আমেরিকার বাজারে ভারতীয় পণ্য আমদানির উপর ২৫ শতাংশ শুল্ক নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments