spot_img
Tuesday, May 5, 2026
Homeখেলাধুলাহংকংয়ের বিপক্ষে শেষ ম্যাচে ড্র করলো বাংলাদেশ

হংকংয়ের বিপক্ষে শেষ ম্যাচে ড্র করলো বাংলাদেশ

স্পোর্ট ডেস্ক : হংকংয়ের বিপক্ষে জয় আর হলো না টাইগারদের। ড্র করায় বিজয়ের আশা অধরাই থেকে গেল।
প্রথমার্ধে পেনাল্টি গোলে পিছিয়ে পড়া বাংলাদেশ দ্বিতীয়ার্ধে করল দুর্দান্ত লড়াই। কিন্তু মিলছিল না জালের দেখা। শেষ দিকে রাকিব হোসেনের গোলে হার এড়ালেও হংকং চায়নার বিপক্ষে কাঙিক্ষত জয় অধরাই থেকে গেল।
প্রথম ম্যাচে ৪-৩ গোলে হেরে যাবার পর আজকের ম্যাচে জয়ের জন্য মাঠে নামে হামজা বাহিনী। এই ম্যাচেও অসাধারণ ফুটবল উপহার দিলো হামজা চৌধুরী-শামিত সোমরা। ঘরের মাঠে শক্তিশালী হংকংকে জিততে দিলো না বাংলাদেশ।
ম্যাচের ৭৩ মিনিটে দশ জনের দলে পরিণত হয় হংকং। বাংলাদেশ দশ মিনিট পর ম্যাচে সমতা আনে। বদলি ফুটবলার ফয়সাল আহমেদ ফাহিমের ক্রসে ফাহমিদুল দারুণ দক্ষতায় বল বক্সে নামান। রাকিব দারুণভাবে বলের নিয়ন্ত্রণ নিয়ে প্লেসিংয়ে জালে পাঠান। হংকংয়ের গ্যালারী এতে স্তব্ধ হয়। ড্র করলো ১-১ গোলে।
দশ জনের দলের বিরুদ্ধে বাংলাদেশ এক গোল আদায় করে এক পয়েন্ট নিয়ে দেশে ফিরবে।

এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের দ্বিতীয় লেগের ম্যাচে মঙ্গলবার স্বাগতিক হংকংয়ের বিপক্ষে ১-১ ড্র করেছে বাংলাদেশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments