spot_img
Tuesday, May 5, 2026
Homeজাতীয়২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করলো বিএনপি

২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করলো বিএনপি

বাংলাগেজেট রিপোর্ট : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করছে বিএনপি।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন ।

বিএনপি মহাসচিব জানান, আগামী নির্বাচনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি আসনে অংশ নেবেন। এগুলো হলো- ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি আসনে অংশ নেবেন, সেটি হলো বগুড়া-৬।

এ ছাড়া, ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা-১৪ আসনে মায়ের ডাকের সানজিদা তুলি নির্বাচন করবেন বলে জানানো হয়।
ঢাকা-৮ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা-৩ আসন থেকে গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৬ আসনে ইশরাক হোসেন, ঢাকা-১২ আসনে সাইফুল আলম নিরব, চট্টগ্রাম-১০ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও কক্সবাজার-১ আসন থেকে সালাহউদ্দিন আহমদ বিএনপির প্রার্থী হচ্ছেন।

নেত্রকোনা-৪ আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনয়ন পেয়েছেন লুৎফুজ্জামান বাবর।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments