spot_img
Monday, May 4, 2026
Homeখেলাধুলা১২০ জন ক্রীড়াপ্রেমীকে পুরস্কার দিলো গেমপ্লিফাই

১২০ জন ক্রীড়াপ্রেমীকে পুরস্কার দিলো গেমপ্লিফাই

দেশে প্রথমবারের মতো “এক্সওয়াইজেড” ক্লাউড বাংলাদেশ লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান গেমপ্লিফাই কনফারেন্স ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৩ আয়োজন করা হয়েছে। রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশ-বিদেশের বিভিন্ন টুর্নামেন্ট নিয়ে আয়োজিত ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট গামপ্লিফাই সাইটে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে চূড়ান্তভাবে বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয়। প্রতিযোগিতায় পয়েন্ট তালিকায় এগিয়ে থাকা ১২০ জনের মধ্যে মূল্যবান পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে এক্সওয়াইজেড ক্লাউড বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমান, প্রোডাক্ট ম্যানেজার ওমর ফারুক খান, এ্যাডমিনেস্টেটর কর্মকর্তা আব্দুর রহমান আদনান, পুরস্কার বিজয়ী এবং গেমপ্লিফাই পরিচালনা পরিষদের কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন।

আয়োজক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমান বলেন, এক্সওয়াইজেড” ক্লাউড বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান গেমপ্লিফাই স্পোর্টস সাইট। খেলাধুলার প্রতি মানুষের নিবিড় ভালোবাসা ও আগ্রহ তৈরি করতে গেমপ্লিফাই আপনাদের স্পোর্টসমেনশিপকে জাগিয়ে ক্রীড়াপ্রেমীদের একটি সামাজিক মাধ্যম সৃস্টি করার লক্ষ্যে কাজ করছে। গেমপ্লিফাই দেশ-বিদেশের বড় আসরের টুনামেন্ট নিয়ে নিয়মিত কুইজ প্রতিযোগীতার আয়োজন করছে।

তিনি বলেন, ক্রীড়াপ্রেমীদের একটি সামাজিক মাধ্যম/প্ল্যাটফর্ম হিসাবে কাজ করা আমাদের প্রধান উদ্দেশ্য। এর ফলে খেলাধুলার মাধমে জীবনকে অনুপ্রাণিত করা।

প্রথম পুরস্কার একটি আই ফোন এক্স প্রো, ৫টি এনড্রইড ফোন, ৫টি মাইক্রোওভেন, রিচার্জ যোগ্য ফ্যান একটি, পাওয়ার ব্যাংক, স্ট্যাবেল ব্লুটুট স্পিকার, বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি ১২০ পিসসহ বিভিন্ন পুরস্কার তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ও তাদের পরিবারের সদস্য, এক্সওয়াইজেড ক্লাউড বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তা ও পরিবারের সদস্য প্রমুখ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments