spot_img
Thursday, May 7, 2026
Homeজাতীয়ড. ইউনূসের সঙ্গে ছবি তুললেন পিটার হাস

ড. ইউনূসের সঙ্গে ছবি তুললেন পিটার হাস

বাংলাগেজেট ডেস্ক : কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গত ২৩ জুলাই বাংলাদেশ ত্যাগ করেন ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। আন্দোলনে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেলে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে এক অনুষ্ঠানে ড. ইউনূসের সঙ্গে ছবি তুলেছেন পিটার ডি হাস।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে ৭৯তম অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন ইউনূস। বৈঠকে বাংলাদেশ সরকারের প্রতি মার্কিন সরকারের পূর্ণ সমর্থনের কথা জানান বাইডেন।

এদিন ‘ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডারস স্টেজ’ অনুষ্ঠানে স্বৈরাচারের বিরুদ্ধে কীভাবে ছাত্র-জনতা সাহস নিয়ে বুক পেতে দাঁড়িয়েছিল, সেই ঘটনা সারা বিশ্বের সামনে তুলে ধরেন ড. ইউনূস। নিউইয়র্কে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন।

সংবর্ধনা সভায় দেওয়া বক্তব্যে স্বৈরাচার সরকারের সময়ের ভয়াবহতার বর্ণনা দেন ড. ইউনূস। এসময় তার সঙ্গে ছবি তুলতে অনেকেই লাইনে দাঁড়ান। যার মধ্যে অন্যতম ছিলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, বাংলাদেশের সাবেক মার্কিন রাষ্ট্রদূত করমর্দন করে ড. ইউনূসকে আলিঙ্গন করেছেন। এ সময় দুজনকে হাস্যজ্জ্ব্যোল ছবি তুলতে দেখা যায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments