spot_img
Thursday, May 7, 2026
Homeজাতীয়সারাদেশভারত কূটনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে : দুলু

ভারত কূটনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে : দুলু

ডেস্ক রিপোর্ট : বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রতিবেশী রাষ্ট্র ভারত তার সব প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সর্ম্পক বাদ দিয়ে, দাদাগিরি দেখাতে এখন নিজেই কূটনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে।

তিনি বলেন, নিজের দেশের বিদেশি মিশন ও দুতাবাসগুলোকে নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হয়েছে। মালদ্বীপ, শ্রীলঙ্কা, বাংলাদেশ সব রাষ্ট্রকে তারা অবহেলা করে নিজেরাই এখন বিপদগ্রস্ত। ধীরে ধীরে ভারত বিশ্বের মানচিত্রে বন্ধুহীন রাষ্ট্রে পরিণত হচ্ছে।

শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে নাটোর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নেয়ামত উল্লাহ নান্নুর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

দুলু বলেন, জুলাই আগস্টের বিপ্লব ছিল বাংলাদেশের গণ মানুষের বিল্পব। ভারত সরকার ভুলে গেছে একটি দেশের সম্পর্ক হয় আরেকটি দেশের সঙ্গে কোনো ব্যক্তির সঙ্গে নয়। কিন্তু ভারত সরকার ও উগ্র হিন্দুরা হাসিনার পতনে মর্মাহত হয়ে বাংলাদেশের সব মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে আমাদের দেশের হিন্দু-মুসলিম খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের সুসম্পর্ক নষ্ট করার পাঁয়তারা করছে। চিরদিন এদেশের মানুষ হিন্দু-মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে পাশাপাশি অবস্থান করেছে। এদেশে কখনো সাম্প্রদায়িক দাঙ্গা হানাহানি জীবনহানির ঘটনা ঘটে না। ভারতেই এসব সাম্প্রদায়িক দাঙ্গা হানাহানি জীবনহানির ঘটনা ঘটে। তাই আমাদের দেশের সব মানুষকে সব সময় সচেতন থাকতে হবে। পতিত হাসিনা সরকার ও তার দোসর দের দেশের ভেতর-বাহির যেকোনো ষড়যন্ত্র সর্ম্পকে সজাগ থাকতে হবে।

দুলু বলেন, ভারতের উচিত হাসিনার শোক ভুলে, বাংলাদেশ নামক রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্র হিসেবে সর্ম্পক বজায় রাখা। কোনো ব্যক্তির সঙ্গে নয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments