spot_img
Monday, May 4, 2026
Homeজাতীয়সারাদেশইমাম-মুয়াজ্জিনের জন্য পে-স্কেল ঘোষণার পরিকল্পনা রয়েছে : ধর্ম উপদেষ্টা

ইমাম-মুয়াজ্জিনের জন্য পে-স্কেল ঘোষণার পরিকল্পনা রয়েছে : ধর্ম উপদেষ্টা

বাংলাগেজেট রিপোর্ট : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের ভবিষ্যত পরিকল্পনা হিসেবে মসজিদ ব্যবস্থাপনার জন্য নীতিমালা তৈরির কাজ চলছে। ইমাম-মুয়াজ্জিনদের জন্য পে-স্কেল ঘোষণা করার পরিকল্পনার নিয়েছে বর্তমান সরকার।
বুধবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজিত এক অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা এ ঘোষণা দেন।
ধর্ম উপদেষ্টা জানান, ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট দেশের অসহায় দরিদ্র ৬০০ ইমাম ও মুয়াজ্জিনকে মোট ১ কোটি ৮০ লাখ টাকা সুদমুক্ত ঋণ প্রদান করবে। এছাড়া, ৪ হাজার ৬২০ জন ইমাম ও মুয়াজ্জিনকে ৫ হাজার টাকা করে মোট ২ কোটি ৩১ লাখ টাকার আর্থিক অনুদান দেওয়া হবে।

অনুষ্ঠানে ঢাকা জেলার ২৯৫ জনকে ৫ হাজার টাকা হারে মোট ১৪ লাখ ৭৫ হাজার টাকার অনুদান প্রদান করা হয়। এছাড়া, ৭ জন উদ্যোক্তাকে ২০ হাজার টাকা হারে ১ লাখ ৪০ হাজার টাকা, ৭ জন সাধারণ উদ্যোক্তাকে ৩০ হাজার টাকা হারে ২ লাখ ১০ হাজার টাকা এবং ৭ জন বিশেষ উদ্যোক্তাকে ৪০ হাজার টাকা হারে ২ লাখ ৮০ হাজার টাকার সুদমুক্ত ঋণ দেওয়া হয়।

ধর্ম উপদেষ্টা বলেন, সমাজ সংস্কারে দেশের আলেম সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং তাদের সঠিক দিক-নির্দেশনায় সন্ত্রাস দমন ও সামাজিক সমস্যা নিরসনে বিশেষ ভূমিকা রাখা সম্ভব।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments