spot_img
Monday, May 4, 2026
Homeজাতীয়সাবেক আইজিপি শহীদুলের গোপন সম্পদের নথি উদ্ধার

সাবেক আইজিপি শহীদুলের গোপন সম্পদের নথি উদ্ধার

ডেস্ক রিপোর্ট : পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হকের গোপন সম্পদের তথ্য সংবলিত দুই বস্তা নথি মঙ্গলবার দিবাগত রাতে উদ্ধার করেছে দুদক। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

দুদক জানায়, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হকের বিরুদ্ধে অসাধু উপায়ে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। অনুসন্ধান কার্যক্রমের এক পর্যায়ে দুদক গোয়েন্দা তথ্য পায় যে, শহিদুল হক তার অবৈধ সম্পদ অর্জনের তথ্য সম্বলিত নথিপত্র তার একজন নিকট আত্মীয়ের কাছে দুটি বস্তায় ভরে পাঠিয়েছেন। গোয়েন্দা তথ্যে আরও জানা যায় যে, নথিপত্রসমূহ গোপন রাখার জন্য এক আত্মীয়ের কাছ থেকে আরেক আত্মীয়ের বাসায় পাঠানো হয়। এ সব নথিপত্রে শহিদুল হকের বেআইনিভাবে অর্জিত কোটি কোটি টাকার সম্পদের তথ্য রয়েছে।

দুদক জানায়, তল্লাশি চলাকালে দুইটি বস্তায় মোট ৩৮ প্রকৃতির ৪৮টি আলামত পাওয়া যায়। যার মধ্যে রয়েছে বিপুল সম্পদের দলিল, বিভিন্ন গোপনীয় চুক্তিপত্র, ডিড অব এগ্রিমেন্ট, পাওয়ার অব অ্যাটর্নি, বন্ড, এফডিআর, সংঘ স্মারক, অফার লেটার, ব্যাংক হিসাব বিবরণী ইত্যাদি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments