বাংলাগেজেট রিপোর্ট : প্রধান উপদেষ্টার চীন সফরে রেলের অবকাঠামো উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি নিয়ে কমপক্ষে ২১ হাজার কোটি টাকার সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। যেখানে রয়েছে নতুন ২০০টি কোচ আমদানি। এছাড়াও কয়েকটি রেলপথকে ডুয়েল গেজে রূপান্তর ও রেলওয়ে কারখানার আধুনিকায়ন প্রকল্প রয়েছে।
বুধবার দুপুরে চাইনা সাউদার্ন এয়ারলাইন্সের একটি বিমানে চীনের উদ্দেশ্য ঢাকা ত্যাগ করেন। এসময় তার সাথে পররাষ্ট্র উপদেষ্টা এবং সড়ক জনপথ ও রেলপথ উপদেষ্টা ফায়জুল কবির সাথে ছিলেন।
প্রধান উপদেষ্টার চীন সফরকে একটি মাইলফলক হিসেবে দেখছেন চীনের রাষ্ট্রদূত। ড. ইউনূসের প্রথম দ্বিপাক্ষিক সফর হিসেবে চীনকে বেছে নেয়াকে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছে ঢাকা।
কূটনীতিক সূত্র জানায়, কিছু সমঝোতা চুক্তির বিষয়ে দুই দেশ একমত।এর মধ্যে রেলের অবকাঠামো উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির কিছু প্রকল্প রয়েছে।
রেলওয়ের সূত্র জানায়, ড. ইউনুসের এই সফরে এই সফরে চীনের সাথে ২১ হাজার কোটি টাকার ৪টি প্রকল্পের সমঝোতা হবে। এর মধ্যে রয়েছে চীন থেকে নতুন ২০০ টি কোচ আমদানি। যার বাজারমূল্য কমপক্ষে এক হাজার কোটি টাকা।
রেলওয়ে মহাপরিচালক আফজাল হোসেন জানান, চীন এরমধ্যে ২০০টি কোচের জন্য বড় একটি অফার করেছে।’ একইসাথে আখাউড়া টু সিলেট, জয়দেবপুর থেকে জামালপুর রেলপথকে ডুয়েল গেজে রুপান্তর। যার ব্যয় কমপক্ষে ২০ হাজার কোটি টাকা।
রেলওয়ে মহাপরিচালক বলেন, কিছু ডুয়েল গেজ কনভার্শন লাইন আছে, জয়দেবপুর থেকে জামালপুর এবং আখাউড়া থেকে সিলেট এখানে প্রায় ৩৫০ কিলোমিটার রেলপথ ডুয়েল করা বাকি আছে। এই দুইটার জন্য প্রস্তাব দেয়া হয়েছে।’
রেলড়থ মন্ত্রণালয়ের সচিব ফাহিম জানান, চীন সফরে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি রেলের সক্ষমতা বৃদ্ধি নিয়ে আলোচনা হবে । ঢাকা, পার্বতীপুর ও পাহাড়তলী কারখানা আধুনিকায়ন নিয়ে চীনের সহযোগিতা চাওয়া হবে।



