spot_img
Monday, May 4, 2026
Homeখেলাধুলাআর্জেন্টিনার কাছে হেরে চাকরি গেল ব্রাজিল কোচের

আর্জেন্টিনার কাছে হেরে চাকরি গেল ব্রাজিল কোচের

স্পোর্টস ডেস্ক : শেষ পর্যন্ত দরিভাল জুনিয়র ব্রাজিলের কোচের পদে থাকতে পারলেন না। আর্জেন্টিনা কাছে বাজেভাবে হারের পর দরিভালকে কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে।
বিশ্বকাপ বাছাইপর্বটা একেবারেই ভালো কাটছে না ব্রাজিলের। সরাসরি ২০২৬ বিশ্বকাপ খেলার লক্ষ্যে বারবারই হোঁচট খেয়েছে দরিভালের ব্রাজিল। সবশেষ আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে নেমে গেছেন তারা।

আর্জেন্টিনার কাছে হারের পর থেকে গুঞ্জন উঠেছিল, ব্রাজিল ডাগআউটে দরিভালের সময় শেষ। ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন বিবৃতিতে নিশ্চিত করেছে, কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে দরিভালকে, ‘দরিভাল জুনিয়র এখন থেকে আর ব্রাজিলের কোচের পদে নেই। তাকে আমরা ধন্যবাদ ও ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছি। এখন থেকে দরিভালের বদলি খুজবে ব্রাজিল।’

২০২৪ সালের জানুয়ারিতে ব্রাজিলের কোচের দায়িত্ব পান দরিভাল। সব মিলিয়ে ১৬ ম্যাচে দায়িত্ব পালন করেছেন দরিভাল। এর মাঝে জয় ৭টিতে এসেছে, পরাজয় ৭ ম্যাচে। ২টি ম্যাচ ড্র হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments