spot_img
Monday, May 4, 2026
Homeজাতীয়রাজনীতিচীনের সঙ্গে সুসম্পর্ক স্থাপন জরুরি : মির্জা ফখরুল

চীনের সঙ্গে সুসম্পর্ক স্থাপন জরুরি : মির্জা ফখরুল

বাংলাগেজেট রিপোর্ট :প্রধান উপদেষ্টার চীন সফরকে ইতিবাচক উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভূরাজনৈতিক ভাবে চীনের সঙ্গে সুসম্পর্ক স্থাপন খুবই জরুরি। নিজেদের স্বার্থেই চীন, ভারত, পাকিস্তান, মিয়ানমারের মতো দেশগুলোর সঙ্গে সম্পর্ক রাখতে হবে।

রোববার (৩০ মার্চ) গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই এ কথা বলেন।

সম্প্রতি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার এমন বক্তব্যে হতাশা ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের যে অবস্থা তাতে নির্বাচন জরুরি।

তিনি বলেন, গণতন্ত্রের শত্রুকে ভারতে বসিয়ে রেখে নির্বাচন পেছালে আরও বেশি সংকট তৈরি করবে। ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জনগণের বৈধতার জন্য নির্বাচনের কথা বলছে বিএনপি।

এ সময় নির্বাচিত ও অনির্বাচিত সরকারের শক্তি এক নয় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments