ডেস্ক রিপোর্ট : জুলাই-আগস্ট বিক্ষোভে অংশগ্রহণকারী একদল সাহসী নারী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘আন্তর্জাতিক সাহসী নারী’ পুরস্কার পেয়েছে।
তারা ‘মেডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ’ পুরস্কার পেয়েছে। মেডেলিন অলব্রাইট ৯০ দশকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে যুক্তরাষ্ট্র সময় শুক্রবারে আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।
তবে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া নারী সদস্যদের অন্যতম সমন্বয়ক উমামা ফাতেমা মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পুরস্কার প্রত্যাখ্যান করেছেন। ফিলিস্তিনি স্বাধীনতা সংগ্রামের প্রতি সম্মান রেখে এ পুরস্কার ব্যক্তিগতভাবে প্রত্যাখ্যান করেছেন তিনি। শনিবার রাতে ফেসবুক স্ট্যাটাসে তিনি তা উল্লেখ করেন।
স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘ইউএস স্টেট ডিপার্টমেন্ট কর্তৃক ‘International Women of Courage (IWOC) Awards’ 2025 এর পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানে নারীদের অবদানের স্বীকৃতিস্বরূপ নারী আন্দোলনকারীদের বিশেষ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।



