স্পোর্টস ডেস্ক : পাকিস্তানকে হারাতে পারলেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত। কিন্ত এই গুরুত্বপূর্ণ ম্যাচে হেরে গেছে বাংলাদেশ। শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে মেয়েরা।অবশ্য বাংলাদেশের বিশ্বকাপ খেলার সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি।
বাংলাদেশকে এখন ওয়েস্ট ইন্ডিজ থাইল্যান্ডের ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে।
প্রথমে ব্যাটিং করে রিতু মনির ৪৮ এবং ফাহিমা খাতুনের অপরাজিত ৪৪ রানের ইনিংসে ৫০ ওভারে ৯ উইকেটে ১৭৮ রান করে বাংলাদেশ নারী দল। তিন উইকেট হারিয়ে ৬২ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় পাকিস্তান।
৯৩ বলে ৬৯ রান করেন মুনিবা আলী। তিনে নামা সিদরা আমিন করেন ৫২ বলে ৩৭ রান। আলিয়া রিয়াজ ৬৫ বলে ৫২ রানে অপরাজিত থাকেন।
বাছাইপর্বে টানা তিনটি জয়ের পর বিশ্বকাপের টিকিট পেতে শেষ দুই ম্যাচে একটা জয় দরকার ছিল।



