বাংলাগেজেট রিপোর্ট : এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, আপনারা কি দেশের জন্য কাজ করছেন না আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য অপেক্ষা করছেন? অলি আহমদ বলেন, ছাত্রলীগ ও যুবলীগ মাথাচাড়া দিয়ে উঠছে। আমাদের ভারতের দালালের ভূমিকায় অবতীর্ণ হওয়া উচিত হবে না।
শনিবার (১৯ এপ্রিল) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। লেফটেন্যান্ট জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দীর নেতৃত্বে সাবেক সামরিক কর্মকর্তা-আমলাসহ বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক মানুষ এলডিপিতে যোগ দেন।
কর্ণেল (অব:) অলি বলেন, আপনারা প্রায় ৯ মাস ক্ষমতায় আছেন। মনে হচ্ছে, ক্ষমতা ভোগ করছেন। জনগণের সমস্যা নিরসনে উল্লেখযোগ্য দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। বর্তমানে ফ্রিস্টাইলে দেশ চলছে। দাবি-দাওয়ার শেষ নেই। বিনা কারণে মিছিল হচ্ছে, রাস্তা অবরোধ এবং সর্বত্র বিশৃঙ্খলা হচ্ছে।



