spot_img
Wednesday, May 6, 2026
Homeজাতীয়রাজনীতিনুসরাত, অপু জায়েদসহ ১৭ নায়ক-নায়িকার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

নুসরাত, অপু জায়েদসহ ১৭ নায়ক-নায়িকার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা ও চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর নামে হত্যাচেষ্টা মামলা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটার থানাধীন এলাকায় এক হত্যাচেষ্টা মামলায় এসব অভিনয় শিল্পীদের আসামি করা হয়েছে ।

চিত্রনায়িকা অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, চিত্রনায়ক সাইমন সাদিক, আজিজুল হাকিমকে মামলায় আসামি করা হয়েছে।

ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা তিন-চারশ’ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক। আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য বিপুল অর্থ যোগান দিয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়ে।

এ ব্যাপারে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সব ধরনের আইনি প্রক্রিয়া মেনে মামলার কার্যক্রম চলমান রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments