spot_img
Wednesday, May 6, 2026
Homeঅর্থনীতিশেয়ারবাজারে অনিয়ম: সাকিব-হিরুসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

শেয়ারবাজারে অনিয়ম: সাকিব-হিরুসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট : অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানসহ মোট ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার (১৬ জুন) ঢাকার সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজিল আহম্মেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, চলমান অনুসন্ধানের সুষ্ঠু স্বার্থেই আদালত এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

দুদকের আবেদনে বলা হয়েছে, অভিযুক্তরা সরকারি বিধিনিষেধ ও শেয়ারবাজার আইন লঙ্ঘন করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ এবং অবৈধ সম্পদ অর্জনের সঙ্গে যুক্ত। এসব অর্থের একটি অংশ শেয়ারবাজারেও বিনিয়োগ করা হয়েছে।

নিষেধাজ্ঞাপ্রাপ্ত বাকি ব্যক্তিরা হলেন: সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মো. আবুল খায়ের, কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজি ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, শিরিন আক্তার, জাভেদ এ মতিন, মো. জাহেদ কামাল, মো. হুমায়ুন কবির ও তানভির নিজাম।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments