স্পোর্টস ডেস্ক: এবারে উম্বলডনের প্রথম রাউন্ডে বড় ধাক্কা সামলে উতরে গেছেন বর্তমান চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ। সোমবার ইতালির ফ্যাবিও ফগনিনির বিপক্ষে পাঁচ সেটের লড়াইয়ে ৭-৫, ৬-৭, ৭-৫, ২-৬, ৬-১ শেষ হাসি হাসেন এই স্প্যানিশ তারকাই। অন্য ম্যাচে ফ্রান্সের বেঞ্জামিন বোঞ্জির কাছে ৬-৭ (২-৭), ৬-৩, ৬-৭ (৩-৭), ২-৬ গেমে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন রুশ তারকা দানিল মেদভেদেভে।
সেন্ট্রাল কোর্টে প্রথম সেটে ৭-৫ গেমে আলকারাজ জিতলেও পরের সেটে সমতায় ফেরেন ফগনিনি, জেতেন ৭-৬ (৭-৫) গেমে। তৃতীয় সেটে আলকারেজ জিতলে পরেরটিতে ফের সমতায় ফেরেন ৩৮ বছর বয়সী ফগনিনি। তবে পঞ্চম সেটে আর পেরে ওঠেননি ইতালিয়ান তারকা। ৬-১ গেমে জিতে ম্যাচটি নিজের করে নেন ২২ বছর বয়সী আলকারাজ। স্বস্তির জয়ের পর তিনি বলেন, আমি সত্যিই নিজেকে চ্যাম্পিয়নদের (তালিকায়) দেখতে চাই। আমি সত্যিই নিজেকে এমন একজন চ্যাম্পিয়ন হিসেবে দেখাতে চাই, যে সর্বদা জয়ের পথ খুঁজে নেয়।’
অন্যদিকে র্যাঙ্কিংয়ে শীর্ষ দশের কোনো খেলোয়াড়ের বিপক্ষে প্রথমবার জিতেছেন বোঞ্জি।



