spot_img
Tuesday, May 5, 2026
Homeজাতীয়রাজনীতিচোখের পানি ধরে রাখতে পারলেন না তারেক রহমান

চোখের পানি ধরে রাখতে পারলেন না তারেক রহমান

বাংলাগেজেট রিপোর্ট : “আমি আর আমার ভাই বাবাকে কি কোনোদিন জড়িয়ে ধরতে পারব না?”— এই হৃদয়বিদারক প্রশ্নে আবেগ সামলাতে পারেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুম হওয়া ছাত্রদল নেতা পারভেজের কিশোরী কন্যা রিধির কান্নাভেজা এই প্রশ্ন শুনে ভার্চ্যুয়ালি যুক্ত থাকা তারেক রহমানের চোখও ভিজে ওঠে।

মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক এক আলোচনা সভায় এ ঘটনা ঘটে। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবারের সম্মানে এই বিশেষ আয়োজন করে বিএনপি গঠিত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয় বর্ষপূর্তি কমিটি।

সভায় গুম হওয়া ছাত্রদল নেতা পারভেজের মেয়ে রিধি তার বাবার প্রতি স্মৃতিচারণ করে বলেন, “অনেক বছর ধরে আমরা বাবাকে দেখিনি। আমার ভাই এখনও জানে না, আমাদের বাবা কোথায়।” এরপর বাবাকে জড়িয়ে ধরার আকুতিতে তার কণ্ঠ ভারী হয়ে আসে, এবং তখনই জায়ান্ট স্ক্রিনে থাকা তারেক রহমানকে চোখ মুছতে দেখা যায়।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আলোচনা সভার শুরুতে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এই আয়োজনে অংশ নিয়ে শহীদ পরিবারের সদস্যরা তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা ও দীর্ঘদিন ধরে পাওয়া না-জাওয়ার বেদনা প্রকাশ করেন। উপস্থিত দর্শকদের অনেকে আবেগে কেঁদে ফেলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments