spot_img
Tuesday, May 5, 2026
Homeঅর্থনীতিশেয়ার বাজারে ব্যাংক খাতে নতুন চমক

শেয়ার বাজারে ব্যাংক খাতে নতুন চমক

ডেস্ক রিপোর্ট : দেরীতে হলেও শেয়ার বাজারে ব্যাংক খাতে নতুন চমক দেখা যাচ্ছে। চলতি সপ্তাহে টানা তিনদিন ব্যাংকখাতের শেয়ারের দাম বেড়েছে। ফলে বিনিয়োগকারীদের মধ্যে আশার আলো ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ইসলামী ব্যাংক ও রুপালী ব্যাংকের শেয়ারের দাম বাড়ায় চাঙাভাব ফিরে এসেছে।
খেলাপি ঋণের হার উদ্বেগজনকভাবে বাড়লেও সরকারি ব্যাংকগুলোর প্রতি গ্রাহকের আস্থা কমেনি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, চলতি ২০২৪–২৫ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) শুধু চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আমানত বেড়েছে প্রায় ৩৪ হাজার ২৫৪ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মার্চ পর্যন্ত ব্যাংক খাতে বিতরণকৃত ঋণের মধ্যে খেলাপির হার ২৪.১৩ শতাংশ, যার পরিমাণ প্রায় ৪ লাখ ২০ হাজার কোটি টাকা। এর মধ্যে ৪৫ শতাংশ খেলাপি ঋণ রয়েছে সরকারি ব্যাংকগুলোতে। তবুও আমানতের পরিমাণ বাড়ছে এসব ব্যাংকে, যা ইঙ্গিত দেয়, গ্রাহক এখনো সঞ্চয়ের জন্য সরকারি ব্যাংককে বিশ্বাস করছেন।

অগ্রণী ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাশার বলেন,“সঠিক দিকনির্দেশনা ও ব্যবস্থাপনার কারণে এখন অনেক সরকারি ব্যাংক স্থিতিশীল অবস্থায় রয়েছে। ফলে গ্রাহকের আস্থা ফিরছে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments