spot_img
Tuesday, May 5, 2026
Homeআন্তর্জাতিকরাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ১৪ দেশে সুনামি সতর্কতা জারি

রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ১৪ দেশে সুনামি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ভয়াবহ ভূমিকম্পের ফলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ব্যাপক সুনামির সতর্কতা জারি করা হয়েছে। রিখটার স্কেলে ৮.৮ মাত্রার এই ভূমিকম্পের প্রভাবে বিভিন্ন দেশগুলোতে সুনামির ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। ফলে বিশ্বব্যাপী উপকূলীয় এলাকার বাসিন্দাদের উঁচু স্থানে সরে যেতে বলা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) সকালে রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপের কাছে ৮.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এ ঘটনার পর যুক্তরাষ্ট্রের আবহাওয়া সংস্থা এনওএএ (ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন) ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিভিন্ন দেশের জন্য সুনামি সতর্কতা জারি করে। মূলত ভূমিকম্পের এই মাত্রার কারণে সমুদ্রের গভীর অংশে বিশাল ঢেউ উঠে বিভিন্ন উপকূলীয় এলাকা বিপন্ন হওয়ার আশঙ্কা করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments