আন্তর্জাতিক ডেস্ক : গাজায় ইসরাইলের সামরিক আগ্রাসনের প্রতিবাদে একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছে তুরস্ক। সর্বশেষ তুরস্ক ঘোষণা দিয়েছে, তারা ইসরাইলি বিমান চলাচলের জন্য তাদের আকাশসীমা বন্ধ করেছে এবং তুর্কি বন্দর ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে।
পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান শুক্রবার তুর্কি সংসদের এক বিশেষ অধিবেশনে এ ঘোষণা দেন । তিনি জানান, ইসরাইলের সঙ্গে তুরস্কের সব ধরনের অর্থনৈতিক সম্পর্কও সম্পূর্ণভাবে ছিন্ন করা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন,“গত দুই বছর ধরে বিশ্ববাসীর চোখের সামনে গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরাইল। মানবিক মূল্যবোধকে সম্পূর্ণ অগ্রাহ্য করছে তেলআবিব। তাই আমরা এখন তাদের সঙ্গে সমস্ত বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দিয়েছি। তুরস্কের কোনো জাহাজ ইসরাইলি বন্দরে যাবে না এবং আমাদের আকাশসীমায় ইসরাইলি বিমান প্রবেশ করতে পারবে না।”



