ডেস্ক রিপোর্ট : দেশের শেয়ারবাজারে রোববার সূচক-লেনদেনে নতুন রেকর্ড গড়েছে। দীর্ঘদিন পর বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন ঘটিয়েছে।
সূচক বৃদ্ধির মধ্য দিয়ে দিনের লেনদেন শুরু হয়। স্বাভাবিক ওঠানামার পর সূচকের ধারা ইতিবাচক থাকায় প্রধান সূচক ডিএসইএক্স ৫ হাজার ৬০০ পয়েন্ট অতিক্রম করে।
ডিএসইএক্স সূচক বেড়েছে ৭৬.৪৪ পয়েন্ট, অবস্থান করছে ৫ হাজার ৫৯৪.৩৯ পয়েন্টে— যা গত ১১ মাসের মধ্যে সর্বোচ্চ। ২০২৪ সালের ১ অক্টোবর সূচক সর্বশেষ এতটা উচ্চতায় ছিল (৫ হাজার ৫৮৬ পয়েন্ট)। একই দিনে ডিএসইএস সূচক বেড়েছে ২০.৫০ পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে ১ হাজার ২২৭.৭০ পয়েন্টে।
লেনদেনে মোট ৩৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে ২০১টির দর বেড়েছে, ১৪১টির কমেছে এবং ৫৬টির দর অপরিবর্তিত রয়েছে। বাজারে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ২৯৬ কোটি ৪৩ লাখ টাকা। এটি গত প্রায় এক বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড। তুলনায়, গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ১ হাজার ১৩২ কোটি ৩১ লাখ টাকার। একদিনের ব্যবধানে প্রায় ১৬৪ কোটি টাকা লেনদেন বেড়েছে।



