ডেস্ক রিপোর্ট: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ পরীক্ষার পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। নতুন নিয়ম অনুযায়ী বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরীক্ষায় একজন প্রার্থীকে এমসিকিউ অংশে সর্বনিম্ন ৮০ নম্বর পেতে হবে। তবেই পরীক্ষার্থী প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হিসেবে বিবেচিত হবেন।
সংস্থার চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেন, সাবজেক্টিভ ও জেনারেল অংশে আলাদা আলাদা ৪০ নম্বর পেলেই হবে না। দুটি মিলিয়ে সর্বনিম্ন ৮০ নম্বর অর্জন করলেই উত্তীর্ণ হতে হবে।
তিনি বলেন, নতুন প্রস্তাবনায় মাদরাসার ক্ষেত্রে ১৪০ নম্বরের সাবজেক্টিভ এবং ৬০ নম্বরের জেনারেল (বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান) বিষয়ে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে ইতোমধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে।



