spot_img
Tuesday, May 5, 2026
Homeজাতীয়একই দিনে নির্বাচন গণভোটের চিন্তা করছে সরকার

একই দিনে নির্বাচন গণভোটের চিন্তা করছে সরকার

বাংলাগেজেট রিপোর্ট : রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র অনৈক্যের কারণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নকে ‘দুরূহ চ্যালেঞ্জ’ হিসেবে দেখছে অন্তর্বর্তী সরকার। এই চ্যালেঞ্জ সত্ত্বেও সরকার গণভোটসহ সনদ বাস্তবায়নের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে।

সরকার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জাতীয় নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট আয়োজনের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে সরকার।

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত বৈঠকে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের প্রসঙ্গ ওঠে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এ ব্যাপারে উপদেষ্টাদের মতামত জানতে চান এবং বেশির ভাগ উপদেষ্টাই একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের পক্ষে মত দিয়েছেন।

জাতীয় ঐকমত্য কমিশন সুপারিশ জমা দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র মতপার্থক্য নতুন করে সামনে এসেছে।

বিএনপি: জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারির এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই বলে মনে করে। দলটি জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনকে ‘অপ্রয়োজনীয়, অযৌক্তিক ও অবিবেচনাপ্রসূত’ বলে আখ্যা দিয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments