spot_img
Tuesday, May 5, 2026
Homeজাতীয়রাজনীতিকলি’ নয়, শাপলা চায় এনসিপি

কলি’ নয়, শাপলা চায় এনসিপি

ডেস্ক রিপোর্ট : দলের প্রতীক হিসেবে ‘শাপলা’ বরাদ্দের দাবিতে অনড় অবস্থানেই রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এতদিন নির্বাচন কমিশন (ইসি) জানিয়ে আসছিল, বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় তা বরাদ্দ দেওয়া সম্ভব নয়। শেষ পর্যন্ত সেই কঠোর অবস্থান থেকে সরে এসেছে ইসি। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত নতুন প্রতীক তালিকায় যুক্ত হয়েছে ‘শাপলা কলি’। ইসির এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে এনসিপি। দলটির নেতাদের মতে, বিধিমালায় শাপলার কাছাকাছি প্রতীক যুক্ত হওয়া ইতিবাচক পদক্ষেপ হলেও এটি তাদের চূড়ান্ত প্রত্যাশা পূরণ করে না। তারা ‘শাপলা কলি’ নয়, মূল ‘শাপলা’ প্রতীকই চান। ইসি আরও উদারতা দেখাবেন বলে প্রত্যাশা তাদের।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। তাতে নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য প্রতীকের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে শাপলা কলিসহ বেশ কিছু প্রতীক সংযোজন ও বিয়োজন করা হয়েছে।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা নিয়ে ছাড় না দেওয়ার কথা জানিয়েছেন। দলের অস্থায়ী কার্যালয়ে ‘জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন কোন পথে’ শীর্ষক সেমিনারে এ প্রসঙ্গে তিনি বলেন, এনসিপি শাপলা চায়। এনসিপি শাপলা নিয়ে নির্বাচন করবে। শাপলার প্রশ্নে আমরা আপসহীন। শাপলা নিয়ে আমরা একবিন্দু ছাড় দিতে চাই না।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments