spot_img
Wednesday, February 25, 2026
Homeজাতীয়রাজনীতিঅন্তর্বর্তী সরকারকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রস্তাব এলডিপির

অন্তর্বর্তী সরকারকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রস্তাব এলডিপির

বাংলাগেজেট রিপোর্ট : আওয়ামী লীগকে নিষিদ্ধ করাসহ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ২৩ প্রস্তাব দিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

শনিবার (১৯ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জানান দলটির প্রেসিডেন্ট কর্নেল (অব.) ড. অলি আহমেদ।

অলি আহমেদ বলেন, প্রধান উপদেষ্টার কাছে আমরা ২৩টা প্রস্তাব দিয়েছি। বাংলাদেশের জনগণের জন্য যা প্রয়োজন প্রস্তাবে সেগুলো রয়েছে।

এলডিপির নেতা বলেন, আগামীতে সুষ্ঠু ও অবাধ নির্বাচন, সুন্দর প্রশাসন চালানোর জন্য, ন্যায়বিচার নিশ্চিত করার জন্য, দ্রব্যমূল্যের জন্য মানুষ কষ্ট পাচ্ছে, তাদের সহযোগিতা করার জন্য আমাদের প্রস্তাবগুলো দেওয়া হয়েছে।

এর আগে সকালে গণফোরামের একাংশের সভাপতি মোস্তফা মহসিন মন্টুর নেতৃতে্ব একটি দল প্রধানউপদেষ্টার সাথে বৈঠক করেন।

বৈঠক শেষে বলেন, মোস্তফা মহসিন মন্টু জানান, ‘আমরা সুনির্দিষ্ট কোনো সময় বলিনি। বলেছি অতি দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের কথা। তবে নির্বাচনের আগে সংস্কার করতেই হবে। সংস্কারের আগে নির্বাচন নয়।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটি প্রধান উপদেষ্টার চতুর্থ দফা সংলাপ। সবশেষ সংলাপ হয়েছিল গত ৫ অক্টোবর।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments