spot_img
Saturday, May 2, 2026
Homeজাতীয়রাজনীতিদিনের পর দিন অনির্বাচিত সরকারকে দেশ চালাতে দেওয়া যায় না: মির্জা ফখরুল

দিনের পর দিন অনির্বাচিত সরকারকে দেশ চালাতে দেওয়া যায় না: মির্জা ফখরুল

বাংলাগেজেট রিপোর্ট : সংস্কারের নামে দিনের পর দিন অনির্বাচিত সরকারকে দেশ চালাতে দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, সংস্কারের পাশাপাশি সুশাসন ও জনদুর্ভোগ কমানোর উদ্যোগ না নিলে লক্ষ্য অর্জন হবে না। এমনকি রাজনৈতিক দলগুলোকে আক্রমণ ও তীর্যকভাবে কথা বলেও কোনো সংকট সমাধান হবে না।

উপদেষ্টারা রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ছেন উল্লেখ করে তিনি বলেন, তারা রাজনৈতিক দলগুলো নিয়ে মন্তব্য করছেন। এটা উচিত নয়।

বিএনপি মহাসচিব আরো বলেন, উপদেষ্টারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলছেন না। তাদের সহযোগিতা করছেন না। মনে রাখতে হবে, রাজনৈতিক দলগুলো কোনোভাবেই সরকারের প্রতিপক্ষ নয়।

আল্লাহ চাইলে বিএনপি আবারও ক্ষমতায় যাবে জানিয়ে তিনি বলেন, আমরা আগেও ক্ষমতায় ছিলাম। ক্ষমতার জন্য আমরা কোনোদিন রাজনীতি করিনি।

জাগপার একাংশের সভাপতি খন্দকার লৎফুর রহমানের সভাপতিত্বে সভায় জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তাফা জামাল হায়দার, এনপিপির চেয়ারম্যান কাজী আবু তাহের, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান প্রমুখ বক্তব্য রাখেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments