spot_img
Wednesday, May 6, 2026
Homeজাতীয়জনস্বার্থে ব্যবসা করা উচিত: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

জনস্বার্থে ব্যবসা করা উচিত: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

বাংলাগেজেট রিপোর্ট : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শুধু ব্যক্তি নয়; জনস্বার্থে ব্যবসা করা উচিত। বৃহস্পতিবার (০২ জানুয়ারি) ‘জাতীয় সমাজসেবা দিবস’ উপলক্ষে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত ওয়াকাথন ও সমাজসেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।

তিনি বলেন, ব্যক্তির ক্ষমতা সরকারের চেয়েও বেশি। আর মানুষের ব্যক্তিসত্তা জাগ্রত হলে সব ধরনের সমস্যার সমাধান সম্ভব।

ড. ইউনূস বলেন, কারও যেন মনে না হয় সমাজসেবা শুধু এ মন্ত্রণালয়ের কাজ। সমাজসেবা প্রতিটি মানুষের দায়িত্ব আর মন্ত্রণালয়ের কাজ হলো সবাইকে মনে করিয়ে দেওয়া।

এ সময় সামাজিক ব্যবসার মাধ্যমে পরের স্বার্থ রক্ষা সম্ভব বলেও জানান প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, দেশের সবাইকে দায়িত্বের বিষয়টি মনে করিয়ে দেওয়ার জন্য এ দিবসটি পালন করা হচ্ছে। আশা করি, এই আহ্বান সবার কাছে পৌঁছে যাবে।

অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন শিক্ষার্থী প্রতিনিধি বক্তব্য রাখেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments