spot_img
Wednesday, May 6, 2026
Homeবিশেষ সংবাদরাজধানীতে সারাদিন সূর্য দেখা যায়নি : শীত আরো বাড়তে পারে

রাজধানীতে সারাদিন সূর্য দেখা যায়নি : শীত আরো বাড়তে পারে

বাংলাগেজেট রিপোর্ট : সারা দেশের মতো রাজধানী ঢাকাতেও তীব্র শীত জেঁকে বসেছে। রাজধানী ঢাকায় বৃহস্পতিবার সারাদিন সূর্যের মুখ দেখা যায়নি। তাপমাত্রা হ্রাস পাওয়ায় সারাদেশে জেঁকে বসেছে শীত। তাপমাত্রা হ্রাস অব্যাহত রয়েছে। ঘন কুয়াশায় সারাদেশে বেড়েছে শীত। দিনের তাপমাত্রা আরও কমে শীত তীব্র হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
হিমেল বাতাস শীতের অনুভূতি আরও বাড়িয়ে দিয়েছে। তার সঙ্গে রয়েছে মাঝারি থেকে ঘন কুয়াশা। বেলা বাড়লেও দেখা নেই সূর্যের। রাজধানীর বিভিন্ন সড়ক ও মহাসড়কে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশার ঘনত্ব অনেক বেশি থাকায় দৃশ্যমানতা অনেক কম ছিল। ফলে যানবাহন চলাচল এবং সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রমে ব্যাঘাত হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার (২ জানুয়ারি) সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা (১-২) সেলসিয়াস হ্রাস পেতে পারে। ঘন কুয়াশার কারণে সারাদেশের কোথাও কোথাও দিবাভাগে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে।

এসময় মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
বৃহস্পতিবার সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments